বৃহস্পতিবার (৮ জানুয়ারী) দুপুরে কালাইজানি গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানান কৃষক ইয়াকুব আলী।
কৃষক ইয়াকুব আলী জানান, ১৭ বছর আগে প্রতিবেশী আবুল কাশেমের নিকট কালাইজানি মৌজায় দাগ নং ১৩৯, বিআরএস খতিয়ানে ১৫২, পরিমাণ ৬৭ শতাংশের খাতে ৩৩.৫ জমি, তার মধ্যে ২০ শতাংশ জমি অর্থের বিনিময়ে বন্ধক রাখেন। পরবর্তীতে বন্ধকীর সমস্ত টাকা পরিশোধ করা হয় এবং আমি উক্ত জমি ভোগদখল করতে থাকি। আমি ভোগদখল বিদ্যামান থাকা অবস্থায় অজ্ঞাতনামা কিছু লোকের কু-শলা পরামর্শে দাবি করেন তিনি আমার কাছ থেকে জমি ক্রয় করে নিয়েছেন এবং আমার সাফ কাবলা জমি জোরপূর্বক ভাবে দখল করার চেষ্টা করে। গত ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় আবুল কাশেম এবং তার ছেলে দেলোয়ার, ইসমাইল, কালাম সহ দলবল নিয়ে দা, বল্লাম, দেশীয় অস্ত্র সহ অজ্ঞাতনামা অর্ধশতাধিক লোক নিয়ে দাঙ্গাহাঙ্গা দিয়ে আমার দখলীয় জমিতে বেআইনিভাবে হাল চাষ করে। এবং তারা জানায় আজকের পর থেকে ওই জমিতে গেলে আমাদেরকে খুন করে ফেলবে। এবং এই বিষয়ে থানায় কোন অভিযোগ করলে বাড়ি ঘরে হামলা ও অগ্নি সংযোগ করবে বলে হুমকি দেয়। এবং তাদের সন্ত্রাসী বাহিনী দ্বারা আমার কাছে আরো দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে বলে জানান কৃষক ইয়াকুব আলী। তাদের কথা অনুযায়ী চাঁদা না দিলে আমার ছেলেকে অপহরণ করে ধরে নিয়ে যাবে বলে হুমকি দেয়। সপরিবারের জীবনের নিরাপত্তা এবং নিজের সম্পত্তি উদ্ধারের জন্য রাষ্ট্রের কাছে জোর দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে কৃষক ইয়াকুব আলীর পরিবারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মুরুব্বিয়ান উপস্থিত ছিলেন।
Leave a Reply