1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বড় পর্দায় মন্ত্রিসভা শপথ অনুষ্ঠানের লাইভ ময়মনসিংহে - দৈনিক আমার সময়

বড় পর্দায় মন্ত্রিসভা শপথ অনুষ্ঠানের লাইভ ময়মনসিংহে

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নবগঠিত মন্ত্রিসভার সদস্যগণের শপথগ্রহণ অনুষ্ঠান ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্র টাউন হল চত্বর ও জনাকীর্ণ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বড় পর্দায় প্রত্যক্ষ করেছে উৎসাহী নগরবাসী। গণযোগাযোগ অধিদপ্তরের অধীন জেলা তথ্য অফিস এ সরাসরি সম্প্রচার প্রদর্শনীর আয়োজন করে।

মঙ্গলবার বেলা চারটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতির কাছে এ শপথগ্রহণ অনুষ্ঠান শুরুর ঘন্টাখানেক আগে থেকেই ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক ও অপর অফিসারদের নেতৃত্বে দু’টি ইউনিট নগরীর দুই স্থানে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ, পর্দা প্রভৃতি স্থাপনসহ লাইভ সম্প্রচারের প্রস্তুতি নেয়।

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীগণের পাশাপাশি ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণের ডাক পাওয়ায় স্থানীয় জনতা উৎসাহের সাথে বড় পর্দায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সরাসরি এ অনুষ্ঠান  দেখে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com