1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বড়াইগ্রাম লক্ষীকোল হাট-বাজার বণিক সমিতির নতুন কমিটি ঘোষণা - দৈনিক আমার সময়

বড়াইগ্রাম লক্ষীকোল হাট-বাজার বণিক সমিতির নতুন কমিটি ঘোষণা

রতন আলী নাটোর
    প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
নাটোরের বড়াইগ্রাম পৌর সদরের লক্ষীকোল হাট ও বাজার বণিক সমিতির ২০২৬-২৮ মেয়াদে ৫৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌরসভার মিলনায়তনে নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ইমান আলী এই কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বিসিআইসি সার ডিলার ও বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে লিয়াকত আলী, সহ-সভাপতি পদে মানিক মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মামুনুর রশিদ শিপন নির্বাচিত হয়েছেন। তফসিল অনুযায়ী আগামী তিন বছর তারা এই কমিটির দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম থানার পরিদর্শক আব্দুস সালাম, পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, ব্যবসায়ী ইমান আলী প্রমুখ।উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা ও সাধুবাদ জানিয়ে বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে কমিটি গঠন সম্পন্ন হওয়ায় এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও হাট-বাজার ব্যবস্থাপনায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কমিটির সার্বিক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে, যাতে হাট-বাজারের শৃঙ্খলা ও ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত হয়।এছাড়া পৌরসভার পক্ষ থেকেও নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানানো হয়। পৌরসভার প্রতিনিধিরা জানান, হাট-বাজারের উন্নয়ন, অবকাঠামো ব্যবস্থাপনা ও ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধিতে পৌরসভা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com