নাটোরের বড়াইগ্রামে বনপাড়া বাজারে উপজেলা মিল মালিক ও চাউল ব্যবসায়ী সমিতির প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ডালিম কাজী, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম (টেকনিক্যাল) মোঃরেজাউল করিম এবং বনপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃমাহবুবা পারভীন।অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে অতিথিদের সঙ্গে কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির নেতারা ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে কার্যকর যোগাযোগের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে সমিতির সহসভাপতি সঞ্জয় কুমার কুণ্ডু ও মোঃ ইয়াকুব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কিশোর কুমার কুণ্ড, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লিটন মোল্লা, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার প্রাং, মোঃসাজেদুল ইসলাম (সেন্টু), মোঃবকুল হোসেন, মোঃ রইচ উদ্দিন, মোঃ নুরুল ইসলাম ও মোঃ আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।এ ছাড়া কোষাধ্যক্ষ রিপন কুমার কবিরাজ, দপ্তর সম্পাদক মোঃ আবুল হাসেম, প্রচার সম্পাদক কাওসার আহমেদ (শিমুল), সহপ্রচার সম্পাদক মোঃ লিয়াকত আলী এবং সম্মানিত সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম (রাজাপুর), মোঃআব্দুল আলিম, মোঃ তুষার মৃধা, মোঃনিজাম উদ্দিন ও মুনসুর হোসেন মঞ্জুসহ সমিতির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply