বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোরের বড়াইগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।বড়াইগ্রাম মহিলা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।বড়াইগ্রাম পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র ইসাহাক আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, বিএনপি নেতা ঈমান আলী, রফিকুল ইসলাম বাবলু, হাবিবুর রহমান, মোবারক হোসেন টিপু, মোস্তায়েদুল হক বুলু এবং বড়াইগ্রাম পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা।সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানান।পরে সংসদ সদস্য আব্দুল আজিজের নেতৃত্বে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
Leave a Reply