নাটোরের বড়াইগ্রামে ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া নতুন করে তদন্ত এবং বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা।
এ দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৫ নম্বর মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুল, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাসেম দুদু, প্রচার সম্পাদক আব্দুল জলিলসহ স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। তাঁরা স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। একই সঙ্গে বিতর্কিত ব্যক্তি ও তাঁদের সহযোগীদের নিয়োগ বাতিল করে যোগ্য প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তাঁরা।
Leave a Reply