মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশর সংস্কৃতির উন্নয়ন ও শেখ হাসিনার উন্নত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নতুন কমিটি গঠন করা হলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির।
জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সোমবার ১৬ই অক্টোবর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য নায়ক ফারুক পাঠান এর ছেলে রওশন হোসেন পাঠান শরৎকে সভাপতি ও সাজ্জাদুল হক লিকু সিকদারকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির নেতারা।
সংগঠনটির কেন্দ্রীয় নেতা ভিপি শামীম খানের সভাপতিত্বে ও ইকবাল হোসেনের সঞ্চালনায় পরিচিতি ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক লিকু শিকদারসহ সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চিত্র নাইকা দিলারা ইয়াসমিন, কার্যকরী সভাপতি এম এ মিলন মিয়া, সহ-সভাপতি জাহিদুল হক, মিডিয়া উয়িংয়ের প্রধান অনজন রহমান সহ- সভাপতি ভিপি শামীম সহ আরো অনেকে।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রয়াত ফারুক পাঠানের আত্নার মাগফেরাত কামনা ও দেশনেত্রী শেখ হাসিনার হাত ধরে পুনরায় ক্ষমতায় আসার জন্য বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply