1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বকশীগঞ্জে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন  - দৈনিক আমার সময়

বকশীগঞ্জে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন 

আব্দুল্লাহ আল লোমান, স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নীলক্ষীয়া ইউনিয়ন নয়াপাড়া গ্রামে কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন করেছে নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  শিক্ষার্থী ও গ্রামবাসীরা।
সোমবার দুপুরে বীর মক্তিযোদ্ধার কমান্ডার  নজরুল ইসলাম(আদরের)সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন-বীরমুক্তিযোদ্ধা মিরাজল হক,ইউপি সদস্য আব্দুর রহমান মুন্সী,নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকারম হোসেন,স্থানীয় বাসিন্দা ওয়ারেজ আলী প্রমূখ।
বক্তারা বলেন,নীলক্ষিয়া ইউনিয়ন নয়াপাড়া গ্রাম হয়ে ঝাড়ুর গুদারা ঘাট পর্যন্ত কাঁচা রাস্তার বেহাল দশা।রাস্তার মাথায় রয়েছে দশআনী নদীর বিশাল আকারে খেয়া পারাপার, ৩ কিলোমিটার রাস্তা সহ খেয়া পারা পারে প্রায় ২০ গ্রামের ৩০ হাজার মানুষ ভোগান্তি চরমে। বয়স্ক ও গর্ভবর্তী নারী অসুস্থ হয়ে পড়লে উপজেলা সাস্থ্য কমপ্লেক্স রাস্তায় নেওয়ার পথে রুগীর মৃত্যু ঘটনা ঘটতে পারে। অল্প বৃষ্টি হলে রাস্তাটিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
যানবাহন চলার তো দুরের কথা মানুষ পায়ে হেঁটেও গন্তব্য পৌঁছাতে হিমসিম খেতে হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয়দের রাস্তায়
যাতায়াতের দুর্ভোগ পোহাতে হয়।দীর্ঘদিন যাবৎ এ রাস্তাটি অবহেলিত অবস্থায় রয়েছে।  পাকা রাস্তা মাথা নয়াপাড়া থেকে ঝাড়ু গুদারা ঘাঁট পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করণসহ দশআনী নদীর উপর ব্রীজ নির্মাণ হলে  ভোগান্তি লাঘব হবে বলে বিদ্যালয়র শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com