1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ কবে, যা জানালেন বোর্ড চেয়ারম্যান - দৈনিক আমার সময়

ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ কবে, যা জানালেন বোর্ড চেয়ারম্যান

অনলাইন ডেক্স
    প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাশ করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। ফেল করেছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।

এদিকে, এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীরা আগামী এক মাসের মধ্যে নতুন করে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাদের পরীক্ষার বিষয়ে আগামী তিন দিনের মধ্যে নতুন তারিখ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীরা নতুন করে ফরম পূরণ করে পরীক্ষায় বসার সুযোগ পাবেন। আগামী তিন দিনের মধ্যে তাদের পুনঃপরীক্ষার নতুন তারিখ প্রকাশসহ একটি গাইডলাইন দেওয়া হবে। যেসব ফেল করা শিক্ষার্থী নতুন করে পরীক্ষায় বসবেন, তাদের অবশ্যই ফরম পূরণ করতে হবে।”

জানা গেছে, এ বছর ১১টি শিক্ষাবোর্ডের অধীন পরীক্ষা দিয়েছিল ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাশ করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট পাশ করা পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাশের হার ৫৬ দশমিক ৩১ শতাংশ। আর ছাত্রদের পাশের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ।

অন্যদিকে এবার পাশ করা পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ–৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন। আর ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ২০২৫ সালের এ পরীক্ষায় পাশের হার ছিল ৫৮ দশমিক ৮৩। অর্থাৎ গতবারের চেয়ে পাশের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে।

এদিকে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ছাত্রীদের তুলনায় ছাত্রদের অকৃতকার্য হওয়ার হার বেশি। প্রকাশিত ফলাফলে পরিসংখ্যান অনুযায়ী, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রদের ৫২ দশমিক ২৫ শতাংশ ফেল করেছেন। ছাত্রীদের ফেল করার হার ৪৩ দশমিক ৬৯ শতাংশ।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এবারের এইচএসসি পরীক্ষায় পাশের হারে শীর্ষে অবস্থান করছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাশের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। আর পাশের হারে পিছিয়ে আছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাশের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ।”

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন শুধু এইচএসসি পরীক্ষায় গড় ৫১ দশমিক ৬২ শতাংশ। তবে মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে পাশের হার সামান্য বেশি।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে রাজশাহী বোর্ডে পাশের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪ শতাংশ, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com