ফের কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা, অপহরণের একদিন পর পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপন দাবি করছে সন্ত্রাসীরা।বিষয়টি জানিয়েছেন অপহৃত ভিকটিমের পিতা সুলতান আহমেদ।
অপহৃত ভিকটিম মোহাম্মদ হোসাইন(৮) সেই টেকনাফের হ্নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা সুলতান আহমদের ছেলে।অপহৃত ভিকটিম লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।রবিবার (৪ জুন)সকালে স্কুলে যাওয়া পথে অপহরণের শিকার হয়।
অপহৃত ভিকটিম পিতা সুলতান আহমদ বলেন,রবিবার ৪ জুন সকালে মোহাম্মদ হোসাইন(৮) স্কুলের যাওয়ার জন্য বাড়িতে থেকে বের হলে সে আর বাড়িতে ফেরত আসেনি।পরবর্তীতে বিভিন্ন জায়গায় তার খোঁজ করলে কোন হাদিস পাওয়া যায়নি।
নিখোঁজের পর রাতের বেলায় ফোন করে অজ্ঞাত সন্ত্রাসীরা আমার কাছ থেকে ৫০ লাখ টাকা দাবি করেন।আর না হয় আমার ছেলেকে হত্যা করা হবে বলে তারা জানায়।পরবর্তীতে সোমবার সকালে আবারো কল করে ৩০ লাখ টাকা মুক্তিপন দাবি করেন।
তিনি আরো বলেন,আমি নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সিআইসি অফিসের গার্ড হিসাবে কর্মরত আছি।আমি গার্ডের চাকরি করে অপহরণকারীদের কে দেওয়ার জন্য এত টাকা কোথায় পাবো।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন,গত রাতে নিখোঁজ ছাত্রের জিডি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানায়।
Leave a Reply