নুরু গ্যাং’ নামে একটি কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে স্টিলের চাকু ও ছোরা উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাতে ফেনীর রামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া কিশোররা হলো মাহিদুল ইসলাম সুজন (১৪), নুরুল ইসলাম নিশাত (১৬), মোহাম্মদ সাইদ (১৫) ও মো. রায়হান হোসেন (১৫)। তাদের বাড়ি ফেনী থানাধীন রামপুর এলাকায়। এদের মধ্যে মাহিদুল ইসলাম সুজন ‘নুরু গ্যাং’ গ্রুপের প্রধান।
র্যাব ৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, ছিনতাইয়ের প্রস্তুতিকালে ‘নুরু গ্যাং’ নামে কিশোর গ্যাংয়ের প্রধানসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি স্টিলের চাকু ও একটি ছোরা উদ্ধার করা হয়। তিনি জানান, ‘নুরু গ্যাং’ নামে কিশোর গ্যাংটি ফেনী শহরে মারামারি, ছিনতাই, চাঁদাবাজি ও এলাকায় প্রভাব বিস্তারসহ নানা অপকর্মে জড়িত। তারা পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিত। গ্রেপ্তার হওয়া কিশোরদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply