1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ফিডে মান, খামারিতে উন্নয়ন: ময়মনসিংহে আফতাবের লক্ষ্যসিদ্ধি - দৈনিক আমার সময়

ফিডে মান, খামারিতে উন্নয়ন: ময়মনসিংহে আফতাবের লক্ষ্যসিদ্ধি

শুভ বসাক
    প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড ময়মনসিংহে “আফতাব রিজিওনাল মিট” আয়োজন করে, যেখানে খামারিদের জন্য মানসম্মত, এন্টিবায়োটিক-মুক্ত এবং হরমোনমুক্ত নিরাপদ ফিড নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) নগরের দিঘারকান্দা আসপাড়া ট্রেনিং সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির সিএফও মোহাম্মদ মাহমুদ হাসান, তিনি বলেন: “আমাদের লক্ষ্য হচ্ছে স্থানীয় খামারিদের সরাসরি সহায়তা প্রদান এবং নিরাপদ ফিড নিশ্চিত করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। আফতাব সবসময় খামারিদের উন্নয়নের পাশে থাকবে।” স্থানীয় পরিবেশক ও খামারিদের সঙ্গে সংযোগ স্থাপন এবং অংশগ্রহণকারীদের স্বাগত জানাতে ময়মনসিংহের আরএসএম মো: শাহীনুজ্জামান বলেন: “আফতাবের এই উদ্যোগ আমাদের খামারিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুণগত মানসম্মত ফিড তাদের উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে এবং এটি দেশের অর্থনীতিকেও এগিয়ে নিয়ে যাবে। আফতাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অফ নিউট্রিশন তানভীর হোসেন, কৃষিবিদ মো: মেহেবুবুল ইসলাম, ন্যাশনাল সেলস কোঅর্ডিনেটর লিটন হোসেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট জীয়নূজ্জামান এবং ময়মনসিংহ সেলস টীম। তারা একযোগে খামারিদের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ ফিড সরবরাহ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ কর্মসূচি খামারিদের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে কর্মকর্তারা আশাবাদ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com