1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ফাউন্ডার হেলথকেয়ার এন্ড হসপিটাল লি:এর শুভ উদ্বোধন - দৈনিক আমার সময়

ফাউন্ডার হেলথকেয়ার এন্ড হসপিটাল লি:এর শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

 

ফাউন্ডার হেলথকেয়ার এন্ড হসপিটাল লি: নামে  ১৬ জুন  কলাতিয়া, হযরতপুর কেরানিগঞ্জ ঢাকায় একটি অত্যাধুনিক হাসপাতালের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে হসপিটাল প্রাঙ্গণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটিতে উদ্বোধক হিসেবে ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী (চেয়ারম্যান, হেলথ এন্ড হোপ হসপিটাল)।

আরো উপস্থিত ছিলেন প্রধান অতিথি – মোঃ আনোয়ার হোসেন আয়নাল, চেয়ারম্যান, হযরতপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি ছিলেন- জনাব মোশারফ হোসেন ফারুক, চেয়ারম্যান, তারানগর ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ তাহের আলী, চেয়ারম্যান, কলাতিয়া ইউনিয়ন পরিষদ।

উদ্বোধনকালে বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও প্রায় ২০০ জনের মত এলাকাবাসী এই অনুষ্ঠানে অংশ নেয়।

হসপিটাল কর্তৃপক্ষ জানান, এই হাসপাতালটিতে রয়েছে আধুনিক সব ধরনের ডায়গনষ্টিক পরীক্ষা নিরীক্ষা সহ দেশের স্বনামধন্য হাসপাতালের বিশেষ ডাক্তারবৃন্দ। জনগনকে সেবা দেয়ার স্বার্থে প্রধান অতিথির দেয়া নির্দেশনা গুলো ছিল অত্যন্ত গঠনমূলক ও সময় উপযোগী । স্কুল চলাকালিন হঠাৎ অসুস্থ হওয়া শিক্ষার্থীদের বিনামূল্যে সেবা দেয়া। রয়েছে দরিদ্র রোগীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা। পাশাপাশি অন্যান্য জনপ্রতিনিধিরাও নিয়েছেন দায়িত্বভার ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com