চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভাস্থ বাঘমারা গাউসুল আজম জিলানী জামে মসজিদ পরিচালনা পরিষদের উদ্যোগে ২ জানুয়ারি, শুক্রবার পবিত্র মিরাজুন্নবী (সাঃ), ওরসে ছিদ্দিকে আকবর (রাঃ), ফাতেহায়ে ইয়াজদাহুম এবং হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারীর (কঃ) ওরস শরীফ উদযাপন উপলক্ষে এই ৩য় বার্ষিক আজিমুশশান সুন্নী সম্মেলন বাদে যোহর হতে মসজিদ ময়দানে অত্যন্ত শানদারভাবে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সাবেক কাউন্সিলর নাজিম উদ্দীন সিদ্দিকী। গাউসুল আজম জীলানী জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ একরামুল হক আল কাদরীর সাবলীল সঞ্চালনায় মাহফিলটি এক প্রাণবন্ত রূপ পায়। মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রখ্যাত দ্বীনি বিদ্যাপীঠ আল আমিন বারীয়া দরবার শরীফের সাজ্জাদানশীল হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম বারী। প্রধান বক্তা হিসেবে কোরআন ও সুন্নাহর আলোকে তাত্ত্বিক আলোচনা পেশ করেন কক্সবাজার মহেশখালী মাতার বাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান আল-কাদেরী। মেহেমানে আলা ছিলেন হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ তৈয়ব খাঁন আল কাদরী (সাবেক উপাধ্যক্ষ, ফটিকছড়ি জামেউল উলুম ফাজিল মাদ্রাসা)। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোহাম্মদ আইয়ুব আলী। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আল-আইন প্রবাসী মোহাম্মদ মুসা। বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা মুহাম্মদ বদর উদ্দিন আল-কাদেরী ও হযরত মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলাম আল-কাদেরী। মাহফিল পরিচালনা কমিটির নিরলস পরিশ্রমে অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ব্যবস্থাপনায় সক্রিয় ছিলেন কমিটির সদস্য ওমান প্রবাসী নাজিম, এরশাদ, খুরশেদ, সুমন, আহছান, গিয়াস, সৌদি প্রবাসী নাঈম, ওসমান, সাজ্জাদ এবং জাবেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাহফিলে বক্তারা রাসূলে পাক (সাঃ) এর শান-মান এবং আউলিয়া কেরামের দেখানো পথে জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। পরিশেষে মিলাদ ও কিয়াম শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply