1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি “আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩” এর আয়োজন করেছে - দৈনিক আমার সময়

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি “আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩” এর আয়োজন করেছে

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩

 

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অব দ্যা স্টুডেন্ট অ্যাফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেস এবং এডমিশন এন্ড প্রোমোশন ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে “আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩” এর প্রথম পর্ব আজ ২০ জুন, সকাল ১১ টায় গুলশান মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩ এর ১ম পর্বে শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করে। বিজয়ী হয়েছে বিজ্ঞান বিভাগের রায়হান হোসাইন; ১ম রানার্স আপ হয়েছে একই বিভাগের মিজানুর রহমান; ২য় রানার্স আপ হয়েছে বিজনেস বিভাগের তানজিদুল ইসলাম। উক্ত প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করেন গুলশান মডেল কলেজের অধ্যক্ষ জনাব মোস্তফা জামান এবং বিজয়ীদের হাতে চেক তুলে দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আনিসুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধানগন, উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ ও গুলশান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এই ইভেন্টের মূল লক্ষ্য হল শিক্ষার্থীরা যেনো তাদের জ্ঞান এবং দক্ষতার চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এবং শিক্ষাক্রমের বাইরে তাদের জ্ঞান বাড়ানোর ব্যপারে উত্সাহিত হয়।

উল্লেখ্য যে, “আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড ২০২৩” দুটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। ১ম পর্যায়: শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করবে। ২য় পর্যায়: বিভিন্ন কলেজের বিজয়ীরা কুইজ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে এবং সেরা তিন স্কোরকারী ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হবে। প্রত্যেক বিজয়ী আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড ২০২৩-এ তাদের কৃতিত্বের চিহ্ন হিসাবে পুরস্কারের অর্থ এবং একটি করে ক্রেস্ট পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com