1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ - দৈনিক আমার সময়

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

আমার সময় অনলাইন
    প্রকাশিত : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্যটি জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের প্রথমবার সাক্ষাৎ হলো। সাক্ষাতে সাম্প্রতিক নানা বিষয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এর আগে গত ২২ সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধান সাক্ষাৎ করেছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com