1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের ; বিবিসি বাংলাকে তারেক রহমান - দৈনিক আমার সময়

প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত দল ও জনগণের ; বিবিসি বাংলাকে তারেক রহমান

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় নির্বাচন ও নিজের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার সিদ্ধান্ত এককভাবে তার নয়, এটি নির্ভর করবে দল ও দেশের জনগণের সিদ্ধান্তের ওপর।,

দীর্ঘ দুই দশক পর বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি একজন রাজনৈতিক দলের সদস্য, একজন রাজনৈতিক কর্মী। নির্বাচন মানে জনগণের সম্পৃক্ততা—সেখানে আমি দূরে থাকতে পারি না। স্বাভাবিকভাবেই মাঠে থাকবো, ইনশাআল্লাহ।; সাংবাদিকদের এক প্রশ্নে, তিনি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, এমন প্রশ্নে তারেক রহমান বলেন, এটি তো আমার সিদ্ধান্ত না, এটি সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ।,তবে নির্বাচনে সরাসরি অংশ নেওয়া প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, ‘না না, সেটি তো নিব, কেন নিব না? অবশ্যই নিব।, প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সে সিদ্ধান্ত দল নেবে। দল কিভাবে করবে, সেটি দলের সিদ্ধান্ত।;

দীর্ঘদিন পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে মুখোমুখি হয়ে তারেক রহমান বলেন, তিনি একজন রাজনৈতিক দলের সদস্য এবং রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন। তার ভাষায়, ‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সঙ্গে আমার ওতপ্রোত সম্পর্ক। জনগণের অংশগ্রহণ থাকবে এমন নির্বাচনে আমাকে আসতেই হবে।;

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর) দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা :গড়বে আগামী শুদ্ধতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের দেওয়ানগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান, দেওয়ানগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, সাংবাদিক তারেক মাহমুদ সহ আরো অনেকেই। এ সময় বক্তারা দুর্নীতি নিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন

© All rights reserved © dailyamarsomoy.com