রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ। শনিবার (২৭ মে) দুপুরে নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ময়মনসিংহ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগ।ময়মনসিংহে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাজমুল হক মন্ডলের নেতৃত্বে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি দলীয় কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক তানজীর আহমেদ রাজীবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, যুগ্ম-সাধারন সম্পাদক হুমায়ুন কবির হিমেল, কোতোয়ালী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইঞ্চিনিয়ার রাজিবুল হাসান বিপ্লব।
এছাড়াও উপস্থিত ছিলেন, কোতোয়ালী স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক সোহানুর রহমান সাগরসহ অন্যান্য উপজেলা থেকে আগত সেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, আগামীকাল বিএনপি ময়মনসিংহে সমাবেশ করবে, আমরা আগামীকাল সকলেই দলীয় কার্য্যলয়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে থাকবো। যদি বিএনপি কোন নাশকতামূলক কর্মকান্ড করে তবে তারা দাঁতভাঙ্গা জবাব দিবে বলে হুশিয়ারী করে বক্তব্য দেন। এবং গ্রেফতারকৃত আবু সাঈদ চাঁদকে রিমান্ডে এনে মুলহোতাকে গ্রেফতার করে শাস্তির দাবী করেন।
আগামী দিনে কঠিন আন্দোলনে সকলকে প্রস্তুুত থাকার আহবান জানান।
Leave a Reply