1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় রয়েছে বিদায় লবণের ন্যায্য মূল্য নিশ্চিত হয়েছে:আশেক এমপি - দৈনিক আমার সময়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় রয়েছে বিদায় লবণের ন্যায্য মূল্য নিশ্চিত হয়েছে:আশেক এমপি

দিদারুল আলম সিকদার,কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
চলমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহেশখালী কুতুব দিয়া ০২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী- আশেক উল্লাহ রফিক এমপি মহেশখালীতে গণসংযোগ কালে বলেছেন, ধলঘাটা মাতারবাড়িতে  সুপার ডাইক বেড়ীবাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হলে এই এলাকার মানুষের জানমালের নিরাপত্তা শতভাগ নিশ্চিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত মেগা প্রকল্পের কাজ সম্পন্ন হলে ধলঘাট -মাতারবাড়ি একটি দৃষ্টিনন্দন দ্বীপে পরিণত হবে। অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন হবে, হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এই উন্নয়ন প্রকল্প দ্রুত এগিয়ে নিতে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুণরায় প্রধানমন্ত্রী করতে হবে। উন্নয়ন তারান্বিত করতে শেখ হাসিনার বিকল্প নেই।
তিনি আরো বলেন, ইতিমধ্যে লবনের ন্যায্য মূল্য নিশ্চিত হয়েছে। এটি ধলঘাটাবাসীর অন্যতম একটি দাবি ছিল। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন আর লবণ আমদানি করবে না সরকার। তিনি দিনব্যারপী ধলঘাটার বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভায় একথা বলেন।
পথসভায় সভাপতিত্ব করেন, ধলঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল আলম, সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালামছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, এতে বক্তব্য রাখেন ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল্লাহ বাচ্চু, সাবেক চেয়ারম্যান কামরুল হাসান, আওয়ামী লীগ নেতা সেনতো মং, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজেদুল করিম, সাংগঠনিক সম্পাদক মিফাতাহুল করিম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বক্তিয়ার আলমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com