প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতার হত্যার হুমকির প্রতিবাদে কিশোরগঞ্জের
তাড়াইল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গত ১৯ মে শুক্রবার রাজশাহীর পুঠিয়ার শিবপুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর হুমকির প্রতিবাদে সোমবার (২২ মে) বিকেল ৪টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফরোজ আলম ঝিনুক এবং উপজেলা আওয়ামী যুবলীগের
আহ্বায়ক হারুন উর রশিদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্ব আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন
Leave a Reply