1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ - দৈনিক আমার সময়

প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রাওয়ালপিন্ডিতে আজ সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবার কথা ছিলো। কিন্তু বৃষ্টি ও মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময় শুরু হতে পারেনি ম্যাচটি।
অবশেষে বাংলাদেশ সময় বেলা ৩টায় টস অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ৩টায় ম্যাচ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দিনের শুরুতে ৪ ঘন্টা সময় নষ্ট হওয়ায় ৪৮ ওভার খেলার সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রথম দিনের খেলা হবে। ঐ সময়ের মধ্যে ৪৮ ওভার সম্ভব না হলে আরও আধঘণ্টা বেশি খেলা হবে।
এখন পর্যন্ত ১৩টি টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এরমধ্যে ১২টিতে জিতেছে পাকিস্তান। ১টি টেস্ট ড্র হয়।
এই সিরিজ বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৫ ম্যাচ খেলে ২ জয়, ৩ হারে ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে পাকিস্তান। ৪ ম্যাচে ১ জয়, ৩ হারে ২৫ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মোমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ : শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আঘা, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আলি ও খুররাম শাহজাদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com