1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রতিবন্ধী স্কুলে সিলিং ফ্যান বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ - দৈনিক আমার সময়

প্রতিবন্ধী স্কুলে সিলিং ফ্যান বিতরণ করলো মানব কল্যাণ পরিষদ

স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল মধুগড় এলাকায় আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার দ্বারা পরিচালিত প্রতিবন্ধী স্কুলে ১৯ জুলাই দুপুরে মানবতার সেবায় দুটি সিলিং ফ্যান বিতরণ করেছে মানব কল্যাণ পরিষদ।

প্রতিবন্ধী শিক্ষার্থীরা প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়ে এবং ক্লাস করতে অসুবিধা হওয়ায় আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ বিষয়টি জানতে পেরে সাংগঠনিক অর্থায়নে দ্রুত দুটি সিলিং ফ্যান ব্যবস্থা করে দেয়। মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সংগঠনের পক্ষে প্রতিবন্ধী স্কুলের সভাপতি মোঃ সেলিম রেজার হাতে ফ্যান দুটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক সভাপতি ও মানবিক যোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন খোকন ও সমাজকর্মী মোঃ ইমতিয়াজ ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবন্ধী শিক্ষার্থীরা ফ্যান পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে এবং আধাঁরে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি সহ স্কুলের শিক্ষকরা মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ প্রসঙ্গে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন, প্রতিবন্ধীদের বোঝা মনে করা যাবে না। তারা আমাদেরই সন্তান এবং তাদের সঠিক পরিচর্যায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সব সময় সর্বদা সাহায্য সহযোগীতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com