1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পর্যটক বাহী জাহাজ সেন্টমার্টিন থেকে ফেরার পথে কেয়ারি ক্রুজ এন্ড ডাইনের ইঞ্জিন বিকল - দৈনিক আমার সময়

পর্যটক বাহী জাহাজ সেন্টমার্টিন থেকে ফেরার পথে কেয়ারি ক্রুজ এন্ড ডাইনের ইঞ্জিন বিকল

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
কক্সবাজারের সর্ব দক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফের একমাত্র  প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে কক্সবাজার ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে আটকে পড়েছিল কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের একটি জাহাজ। ওই জাহাজে ২৭০ জন যাত্রী ছিল বলে জানা যায়।
জানা যায় (১৩ ডিসেম্বর) সকাল ৭ টায় শহরের নুননিয়া ছড়া ঘাট সেন্টমার্টিনগামী কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন জাহাজটি ২৭০ জন যাত্রী নিয়ে ছেড়ে যায়। বিকেল সাড়ে ৪ টায় সেন্টমার্টিন পৌঁছে। সন্ধ্যা ৬ টার দিকে ২৭০ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্য রওনা হয় । ঘন্টা খানেক চলার পরে শাহপরীর দ্বীপের দক্ষিণ-পশ্চিমে এসে বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘন্টা আটকে থাকে জাহাজটি।
কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের পরিচালক শাহ আলম জানান, ইঞ্জিনে কোন সমস্যা হয়নি। ৫-৭ মিনিট একটু দাঁড়িয়েছি। পুণরায় যাত্রা শুরু করে।
সেন্টমার্টিন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম আরমান জানান, সন্ধ্যার পরে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের জাহাজটা সেন্টমার্টিন থেকে ছেড়ে যায়। কিছুদূর যাওয়ার পর বন্ধ হয়ে যায়। সেন্টমার্টিন থেকে স্পষ্ট করে দেখা যায়, সাগরের মাঝেই জাহাজটা অনেকক্ষণ ধরে ভাসছিল।
পর্যটন ব্যবসায়ী ও সেন্টমার্টিন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো: জিয়াউল হক জিয়া জানান, দীর্ঘ সময়ের পর সেন্টমার্টিনে পর্যটক আসতে শুরু করেছে। সেন্টমার্টিনবাসীর জন্য এর চেয়ে বড় সুখবর আর নেই। এজন্য পর্যটকেরা যেন নিবিঘ্নে যাতায়াত করতে পারে। যে-সব জাহাজ সেন্টমার্টিন আসার অনুমতি পেয়েছে, এসব জাহাজ যেন ত্রুটি না থাকে। কারণ, একবার যদি দুর্ঘটনার শিকার হয়, তাহলে সেন্টমার্টিনে পর্যটক আসা কমে যেতে পারে। এজন্য তিনি ব্যবসার পাশাপাশি সেবাকে গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
কক্সবাজার সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব) এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, কেয়ারি ক্রুজ এন্ড ডাইন জাহাজটির যাত্রী ধারণক্ষমতা ৩১০ জনের। সকালে জাহাজেটি নুনিয়া ছড়া থেকে ছেড়ে যায়। বিকেল ৪ টার সময় সেন্টমার্টিন পৌঁছে। সন্ধ্যার পর পরেই জাহাজটা ২৭০ জন যাত্রী কক্সবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়।
তিনি বলেন, জাহাজের মাস্টারের সাথে কথা বলেছি। ইঞ্জিনে কোন সমস্যা হয়নি। অল্প সময় একটু দাঁড়িয়েছিল। পরে জাহাজটা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
কক্সবাজারে অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহিদুল আলম বলেন, সেন্টমার্টিন থেকে যাত্রী নিয়ে কক্সবাজার আসার সময় সাগরের মাঝপথে একটা জাহাজ বিকল হয়েছে বলে জেনেছি। কিছুক্ষণ ওই জাহাজ কক্সবাজারের উদ্দেশ্য রওনা দিয়েছে।
গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com