1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে হরিরামপুরে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল - দৈনিক আমার সময়

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে হরিরামপুরে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

সোহেল রানা 
    প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছেন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদল।
‎
‎মঙ্গলবার দুপুরে উপজেলার লেছড়াগঞ্জ বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলতাব হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. আলমাছ মিয়ার সঞ্চালনায় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও বয়ড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, যুগ্ন আহ্বায়ক সামছুল আলম মিশুক, মো: নাসির উদ্দিন , মিরাজ হোসেন রাজ, মাসুম শিকদার , রেজাউল করিম রতন, যুবনেতা শাকিল মোল্লা, মীর মনির হোসেন আলম ও কাজী শিমুল প্রমুখ।
‎
‎সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার দোসররা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে বিভিন্ন স্থানে অরাজকতারসৃষ্টি করছে। বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com