1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পরষ্পরের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- এ্যাড. জাহাঙ্গীর কবির নানক - দৈনিক আমার সময়

পরষ্পরের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- এ্যাড. জাহাঙ্গীর কবির নানক

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : সোমবার, ৫ জুন, ২০২৩
আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে জয়ী করতে জরুরী অভ্যন্তরীণ বৈঠক করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন সভাপতি মন্ডলীর সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক। এই বৈঠকে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে নিয়ে নির্বাচন কৌশল, সমস্যা ও করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়। যুবলীগ আয়োজিত ৪ জুন রবিবার বিকাল ৩টায় সদর রোড আওয়ামী লীগ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নেতাদের সাথে বৈঠক শেষে সকলের বক্তব্য শোনার পর প্রধান অতিথি নানক বলেন, বহু ধরনের সংকটের মধ্য দিয়ে নির্বাচন কমিটির কাজ শুরু হয়েছে। এখানে অনেক সমস্যা মোকাবেলা করতে হচ্ছে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দকে। তিনি বলেন, সামগ্রিক ভাবে মূল দলের অনেক দুর্বলতা রয়েছে। এগুলোকে পাশ কাটিয়ে ৩০টি ওয়ার্ডে কাজের গতি আরো বাড়াতে হবে। সবাইকে সমান প্রতিদ্বন্দ্বি ভাবতে হবে। মহিলা টিম বৃদ্ধি করতে হবে। কেন্দ্রীয় নেতারা যারা মাঠে কাজ করছেন তাদের এক জায়গায় থাকার একটা ব্যবস্থা হলে সবচেয়ে ভালো হবে। এ সময় তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের যখন যাকে পাওয়া যাবে তাদের নিয়ে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেন। তিনি আরো বলেন, মনে রাখতে হবে একতার বিকল্প নেই। আমাদের সব ভুলে ঐক্যবদ্ধভাবে এই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে জয়যুক্ত করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। এ সময় বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মাকসুদ, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, দপ্তর সম্পাদক এবিএম রাসেলসহ কেন্দ্রীয় ও নগরীর নেতারা। গত ৩০ মে থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বরিশালে অবস্থান করছেন এবং নগরীর বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে খোকন সেরনিয়াবাত এর নির্বাচন পরিস্থিতি পর্যালোচনা করছেন। তারা ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেয়া ও নারীকর্মী বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com