1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পদ্মা সেতুতে ১২৫২ কোটি টাকা টোল আদায় : সেতুমন্ত্রী - দৈনিক আমার সময়

পদ্মা সেতুতে ১২৫২ কোটি টাকা টোল আদায় : সেতুমন্ত্রী

এম আর শোভন, স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু থেকে এ পর্যন্ত ১ হাজার ২৫২ কোটি টাকা আদায় হয়েছে।  আজ মঙ্গলবার দুপুরে বনানীর সেতু ভবনের অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

এক যুগেও কাজ সমাপ্ত না হওয়া বিআরটি প্রকল্প চলতি বছরের জুন মাসের মধ্যে চালু হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘এ বছরের জুনের মধ্যে বিআরটি প্রকল্প শেষ হবে। এখন নিচের অংশের ভোগান্তি নেই।’

২০১১ সালে এশীয় উন্নয়ন ব্যাংক বিআরটি প্রকল্পের জন্য একটি প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা করে। ১ ডিসেম্বর ২০১২ সালে একনেক ঢাকা বিআরটি প্রকল্প অনুমোদন করে। এরপর গত ১২ বছরেও প্রকল্পটির কাজ শেষ হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com