1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নিরক্ষর কবি হাসেম আলী ফরিদপুরির করুন দশা - দৈনিক আমার সময়

নিরক্ষর কবি হাসেম আলী ফরিদপুরির করুন দশা

শাহ্আলম
    প্রকাশিত : সোমবার, ৫ জুন, ২০২৩
 হাসেম আলীর জন্ম ফরিদপুর জেলার নগরকান্দার মেহেদি ভাঙ্গা গ্রামে, জিনাতুল্লা মোল্যা ও  ওয়াজেদা খাতুন দম্পতির তিন সন্তানের মধ্যে হাসেম আলী সবার বড়, ছোট বেলা থেকেই গান গাওয়া তার ধ্যান,ফরিদপুর সহ আশ পাশের জেলার বাজার গুলোই ছিল তার গান গাওয়ার প্রিয় স্থান, এক সময় জীবিকার তাগিদে পার্শ্ববর্তি মাগুরা জেলার শালিখা উপজেলা শতখালী
ইউনিয়ন কাতলী গ্রামে তার ঠাই হয়, সেখানেই  পাতেন সংসার, নিরক্ষর কবিয়াল হাসেম আলী ওই অঞ্চলসহ আশপাশের ২-৪ জেলার এমন কোনো হাটবাজার নেই যেখানে গান গাননি। যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, কুষ্টিয়া, ফরিদপুরসহ বিভিন্ন জেলার হাটবাজারে মজমা করে গানের পর গান গেয়ে শ্রোতা দর্শকদের মন মুগ্ধ করেছেন, তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় পাকিস্তানি সেনা ও রাজাকারদের বিরুদ্ধে অসংখ্য গান গেয়ে মুক্তিযোদ্ধা ও শরণার্থীসহ সর্বস্তরের মানুষের মন জয় করেছিলেন। তিনি বাংলাদেশ বেতারেও গান গেয়েছিলেন বলে জানা গেছে।
সেই নিরক্ষর কবিয়াল হাসেম আলী জীবনের শেষ বয়সে এসে নিদারুন কষ্টের মধ্যে দিন যাপন করছেন।এখন শেষ বয়সে এক বেলা খাবার জোটেতো অন্যবেলা থাকতে হয় উপোষ, সরকারী বেসরকারি তেমন সহযোগীতাও পায়না কবি হাসেম আলী,  হাসেম আলী কান্না জড়ীত কন্ঠে এই প্রতিবেদকের মাধ্যমে দেশের সরকারী বেসরকারি মহলের বিত্তবানদের প্রতি তার আকুঁতি, তিনি যেন এই শেষ বয়সে  অনাহারী থেকে কষ্ট   না পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com