1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নিম্নমানের উপকরণে সড়ক সংস্কার, ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের বাধা - দৈনিক আমার সময়

নিম্নমানের উপকরণে সড়ক সংস্কার, ছবি তুলতে গিয়ে সাংবাদিকদের বাধা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় আঞ্চলিক মহাসড়কের রিপারিং কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। কাজের মান যাচাই ও তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ছবি ও ভিডিও ধারণে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার দুপুরে রায়পুর উপজেলার রাখালিয়া এলাকায় সরেজমিনে দেখা যায়, সড়কের ভাঙাচোরা অংশে বিটুমিনের সঙ্গে খোয়া ও বালু মিশিয়ে হাতেই ছড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো ধরনের রোলার বা মানসম্মত যন্ত্র ব্যবহার না করেই দায়সারা ভাবে গর্ত ভরাট করা হচ্ছে। কাজ চলাকালে ব্যবহৃত খোয়া ও বালুর মান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগেও একইভাবে সড়কের কিছু অংশে মেরামতের কাজ করা হয়েছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই তা উঠে গিয়ে আবার গর্তের সৃষ্টি হয়। তাঁদের অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণেই সড়কটি টেকসই হচ্ছে না।

এ সময় কয়েকজন সংবাদকর্মী কাজের ছবি ও ভিডিও ফুটেজ ধারণ করতে গেলে সেখানে কর্মরত শ্রমিকরা বাধা দেন।
স্থানীয়রা বলেন, আঞ্চলিক মহাসড়কটি এই এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে ছোট-বড় যানবাহন চলাচল করে। অথচ নিম্নমানের কাজের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাঁরা দ্রুত কাজের মান যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে সড়ক

লক্ষ্মীপুর সড়ক ও জনপদ নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, “আমাদের ব্যবহৃত মেটারিয়ালগুলো স্বীকৃত ও মানসম্মত। এখানে লেবার দিয়ে কাজ করা হচ্ছে, তাই খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। কাজের গুণগত মান নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com