1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নিজের বাড়িতে চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে বেঁধে ডাকাতি! স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মাল লুট - দৈনিক আমার সময়

নিজের বাড়িতে চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে বেঁধে ডাকাতি! স্বর্ণালঙ্কারসহ ১৫ লাখ টাকার মাল লুট

আলফাজ সরকার,গাজীপুর 
    প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
গাজীপুরের শ্রীপুরে এক চিকিৎসক দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ মোট ১৫ লাখ টাকার মাল লুটে নিয়েছে একদল ডাকাত।
শনিবার (২১ জুন) ভোর রাত তিনটার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজারের (পশ্চিমে) চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়ীতে ওই ডাকাতির  ঘটনা ঘটে।
চিকিৎসক মোর্শেদুল হক শরীফ বলেন, রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি। আনুমানিক ৩টার দিকে ঘরে কারো ডাকে ঘুম ভাঙে আমার। এসময় দেখি ৭-৮ জনের একটি একদল দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বেঁধে ফেলে। তিনি বলেন, ডাকাতদল মই দিয়ে দোতলার বারান্দায় উঠে। বাড়ির বাইরেও কয়েকজন ছিল। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। এসময় আমার স্ত্রী গাইনী চিকিৎসককেও অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মুঠোফোন এবং আলমিরা ও ওয়ারড্রপের চাবি নিয়ে নেয়। পরে ডাকাতেরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ দেড় লাখ টাকা এবং ১০-১১ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়।’
তিনি আরও বলেন,’ডাকাতেরা ওই বাড়ীতে প্রায় আধা ঘন্টা অবস্থান করে ডাকাতি করে চলে যায়। যাওয়ার সময় তারা পুলিশ এবং গণমাধ্যম কর্মীদেরকে ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। আমাদের অভিযান চলমান। ইতোমধ্যে অন্য এক ঘটনায় ৪ ডাকাত সদস্যকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com