1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নিখোঁজের ৫দিন পর নাটোরে নির্মানাধীন একটি ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার - দৈনিক আমার সময়

নিখোঁজের ৫দিন পর নাটোরে নির্মানাধীন একটি ঘর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

রতন আলী নাটোর
    প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নিখোঁজের ৫দিন পর নাটোরে নির্মানাধীন একটি ঘর থেকে শফিকুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লার নির্মানাধীন একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম বনপাড়া পৌরসভার কালিকাপুর আদর্শ গ্রামের মৃত শহিদুল ইসলাম শহীদের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ও নিহতের পরিবারের সদস্যরা জানান যুবক শফিকুল গত বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে হয়। এরপর সে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। সকালে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করেও কোন সন্ধান পায়নি। এভাবেই খোঁজ করে কেটে যায় ৫ দিন। ৫ দিন নিখোঁজ থাকলেও থানায় কোন জিডি করেনি পরিবারের পক্ষ কেউ। আজ মঙ্গলবার সকালে একটি নির্মানাধীন বাড়ির ভিতর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী ভিতরে গিয়ে ঘরের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে মরদেহটি উদ্ধার ময়না তদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত যুবক শফিকুল ইসলাম একজন মাদকসেবী হিসেবে পরিচিত ছিল। প্রাথমিকভাবে পুলিশের ধারনা মাদক সেবনের জন্য হয়তো এই ঘরে আসে শফিকুল। এরপর মাদক সেবন অবস্থায় এখানেই সে মারা যায়। তবে মৃত্যুর সঠিক কারন জানতে পারেনি পুলিশ। মরদেহ উদ্ধারের পর পুলিশ তদন্ত কাজ শুরু করেছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারন জানতে পারবে পুলিশ। এ ঘটনায় এখনো কোন অভিযোগ করেনি নিহতের পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com