1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি হলেন গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক খোকন - দৈনিক আমার সময়

নারায়ণগঞ্জ বিএনপির সভাপতি হলেন গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক খোকন

মোঃ শফিকুল ইসলাম আরজু, স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নেতা কর্মীদের উপস্থিতিতে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে   ১৪ বছর পর অনুষ্ঠিত হলো নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াসউদ্দিনকে সভাপতি এবং গোলাম ফারুক খোকনকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন  দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আঃ সালাম আজাদ।
শনিবার (১৭ জুন) নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ  হীরাঝিল আবাসিক এলাকার গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্বি-বার্ষিক কাউন্সিলে  লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হোন। সন্মেলনকে  ঘিরে কঠোর নিরাপত্তা নিয়োজিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নিরাপত্তা জোরদার করতে পুলিশের তিনটি নিরাপত্তা চৌকি বসানো হয়েছিল।
জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নানসহ প্রমুখ।
 সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিশ্চিত হয়ে গেলেও  পরবর্তীতে ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সূত্রে জানা যায় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com