1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নারায়ণগঞ্জ নাটাব এর উদ্যোগে যক্ষ্মা'র প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

নারায়ণগঞ্জ নাটাব এর উদ্যোগে যক্ষ্মা’র প্রতিরোধ গড়ে তুলতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃশফিকুল ইসলাম আরজু, স্টাফ রিপোর্টার 
    প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩
বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব),নারায়ণগঞ্জের উদ্যোগে যক্ষ্মা  রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে “সাংবাদিক সমাজের করনীয় শীর্ষক” বিষয়ক

২৫ জুন রবিবার সকালে নারায়ণগঞ্জ শহরের পলি ক্লিনিক অডিটরিয়াম হল রুমে এ সভা অনুষ্ঠিত হয় ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডাঃ আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান।
নাটাবের সাধারণ সম্পাদক ডাঃ আলহাজ্ব মোঃ শাহ্ নেওয়াজ চৌধুরী’র সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃএফ এম নাসিরুল হক,ডাঃসামিয়া মোশারফ, ডাঃ উন্মে আজাদ লিপি,নারায়ণগঞ্জ ব্রাক এরিয়া সুপারভাইজার মাসুমা আক্তার, নাটাব এর সদস্য ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এর সহ সভাপতি বিল্লাল হোসেন রবিন।
বক্তব্যে বক্তারা বলেন, মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার  ঘোষিত স্বাস্থ্য বিষয়ক  কর্মসূচির বাস্তবায়নে জনগণের মাঝে যক্ষ্মা রোগের জনসচেতনতা  সৃষ্টির লক্ষ্যে যক্ষ্মার চিকিৎসা, প্রতিকার ও  প্রতিরোধ গড়ে তুলতে জনগণকে সচেতন করতে হবে। যক্ষ্মার চিকিৎসার জন্য সকল ব্যয়ভার সরকারি ভাবে সহযোগিতা করে থাকেন। তাই যক্ষ্মা রোগের লক্ষ্মণ দেখা দিলেই নিকটস্থ সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে সকলকে  যোগাযোগ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com