নারায়ণগঞ্জ শহরের খানপুর হসপিটাল রোড এলকায় দুই যুবক বন্য প্রাণী তক্ষক বিক্রির উদ্দেশ্যে আসলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। আটককৃতদের সিনিয়র বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
শুক্রবার (১৪জুলাই) রাত ৮ টায় নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হসপিটাল রোড থেকে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন, জেলা গোয়েন্দা শাখার চৌকস পুলিশ অফিসার এসআই শাফিউল আলম, এসআই আষিশ ও এসআই সাদ্দাম সংগীয় ফোর্স । আটককৃতদের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে সিনিয়র বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন তাদের ৬মাসের কারাদণ্ড প্রধান করে জেল হাজতে প্রেরন করেন। এবং তক্ষক বন বিভাগের কাছে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন, আবুল কাশেম (৩৯), পিতা মৃত্য আবদুল সামাদ। সাং- মিধাকান্দি নড়িয়া শড়িয়তপুর। ও আবুল কালাম (৪০), পিতা মৃত্য ফজলুল হক। সাং- পালেরার থানা নড়িয়া,শড়িয়তপুর।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার এসআই শাফিউল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে হসপিটালের রোর্ডে আমরা অবস্থান নেই পরে তাদেরকে হাতেনাতে তক্ষক সহ আটক করি।
Leave a Reply