1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরে মাদকবিরোধী আলোচনা সভা ও রেলি - দৈনিক আমার সময়

নাটোরে মাদকবিরোধী আলোচনা সভা ও রেলি

রতন আলী নাটোর
    প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

নাটোরে মাদকবিরোধী আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সন্ধায় নাটোর সদরের চকআমহাটি হাফরাস্তা এলাকাবাসির উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ও রেলি অনুষ্ঠিত হয়েছে। এসময উপস্থিত ছিলেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মুনসুর রহমান, নাটোর জেলা ওলামাদলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক, নাটোর পৌর সভার সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন,নাটোর ১ নং ওয়াডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ,নাটোর সদরের সাবেক যুগ্ন আহবায়ক ইউসুফ খান, সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ সমাজের একটি অংশ ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বিশেষ করে তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনগত ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
আমরা চাই, মাদকমুক্ত একটি সুন্দর ও নিরাপদ সমাজ। এজন্য আজকের এই মাদকবিরোধী আলোচনা সভা ও র‍্যালির মাধ্যমে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com