1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরের বড়াইগ্রামে এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে সরকারি অনুদানের চেক বিতরণ - দৈনিক আমার সময়

নাটোরের বড়াইগ্রামে এতিমখানা ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে সরকারি অনুদানের চেক বিতরণ

রতন আলী নাটোর
    প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার বেসরকারি এতিমখানা এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, এমপি। বিশেষ অতিথি ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আবুল আজিজ।বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনে আরা মিরার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুল কাদের, সাবেক সদস্য মহুয়া নূর কচি, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. উমিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, গত ১৭-১৮ বছরে এতিমখানা ও প্রতিবন্ধী স্কুলকে কেন্দ্র করে ব্যবসা হয়েছে। বর্তমানে এসব প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করার চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, একটি বৈষম্যহীন ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সবাই বলতে পারবে এটি আমাদের সবার বাংলাদেশ।
প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরের নানা সমস্যার যে ধ্বংসাবশেষ তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার প্রতিনিয়ত কাজ করছে। বিদ্যুৎ, তেল ও গ্যাসসহ বিভিন্ন সমস্যা বর্তমানে সামনে এসেছে। এসব সমস্যা হঠাৎ করে তৈরি হয়নি; এগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বক্তারা বলেন, সরকারি অনুদানের মাধ্যমে এতিমখানা ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ প্রতিষ্ঠানগুলো তাদের মানবিক ও সামাজিক কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবে। সরকারি এ সহযোগিতা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সমাজকল্যাণ ও জেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com