1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাজিরপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার - দৈনিক আমার সময়

নাজিরপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক কারবারি আটক, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি:
    প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার রাত ১টা ৩৪ মিনিট থেকে ভোর ৫টা ৫৩ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। নাজিরপুর আর্মি ক্যাম্পের একটি দল ক্যাপ্টেন নওফেল আহমেদ ভূঁইয়া (২২ ইঞ্জিনিয়ার্স) এর নেতৃত্বে উপজেলার ৮ নম্বর শ্রীরামকাঠি ইউনিয়নের জয়পুর গ্রামে (কালিবাড়ি বাজার সংলগ্ন) অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে জয়পুর গ্রামের মৃত দেবেন মালী’র পুত্র শুকলাল মালী এবং একই গ্রামের মৃত নগেন্দ্রনাথ বেপারীর পুত্র শিপুল বেপারীর বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি ও জিজ্ঞাসাবাদে তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সংশ্লিষ্ট আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, ৭৯২ গ্রাম গাঁজা, নগদ ১ লাখ ৯৩ হাজার টাকা, ২টি স্মার্টফোন, ১টি ডিজিটাল মিটার এবং গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম। অভিযান শেষে আটককৃত দুই আসামি ও উদ্ধারকৃত সকল আলামত জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নাজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com