নারায়নগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানার যুব মহিলালীগ নেত্রী রুনা আজাদের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট খোকন সাহার শারীরিক সুস্হতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জ সাইলো আওয়ামী লীগ কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়।
যুব মহিলালীগ নেত্রী রুনা আজাদের সার্বিক তত্ত্বাবধানে ও মোঃ হামিদুল ইসলাম জয়ের সঞ্চালনায় দোয়ার আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ রমজান আলী, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ বেপারী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শহীদ পারভেজ, আঞ্চলিক শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মিয়া, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নারায়ণগঞ্জ জেলার নেত্রী সুমি বেগম, বাস্তববাদ মহিলা লীগ নেত্রী রুপালি আক্তার।আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply