1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নরসিংদী প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন নির্বাচিত - দৈনিক আমার সময়

নরসিংদী প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন নির্বাচিত

মোঃ মনসুর আলী শিকদার ,নরসিংদী জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

নরসিংদী প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে জয় লাভ করেন-মোঃ নুরুল ইসলাম দৈনিক সমকালের জেলা প্রতিনিধি, সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেন- মোঃ মোবারক হোসেন, ৭১ টিভির জেলা প্রতিনিধি। রবিবার (১৯ নভেম্বর ২৩) অনুষ্ঠিত নির্বাচন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।শান্তি -পূর্ণ,নিরিবিলি  পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে আগামী দুই বছর (২০২৪-২৫) সেশনের জন্য প্রার্থীদের নির্বাচিত করেন।

সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন বাদল কুমার সাহা, সহসভাপতি মশিউর রহমান সেলিম, সহ সম্পাদক আকরাম হোসেন ,কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন মোঃ জাকির হোসেন ভূইয়া ,সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ, নির্বাহী সদস্য কাজী আনোয়ার কামাল, মোহাম্মদ বদরুল আমিন চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম। নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করে বলেন, তাদের  উপর অর্পিত দায়িত্ব তারা সততা ও আন্তরিকতার সাথে পালন করে যাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com