নরসিংদী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও নরসিংদী জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য বিজ্ঞ এডভোকেট খালেদ আহমেদ লিংকন দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ ৪ ই জুলাই মঙ্গলবার বিকাল অনুমান ৪ ঘটিকায় নিজ বাসভবনে দুনিয়ার মায়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেলেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন স্ট্রোক করে ও শারীরিকভাবে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি মৃত্যুকালে দুই পুত্র, এক কন্যা , এক স্ত্রী সহ বহু আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব শুভাকাঙ্ক্ষী এই দুনিয়ায় রেখে যান। তিনি সাংবাদিকতা করতেন সেই সুবাদ নরসিংদী প্রেসক্লাব সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন তাছাড়া তিনি নরসিংদী জেলা আইনজীবী সমিতির একজন সম্মানিত সদস্য ছিলেন দীর্ঘদিন অত্যন্ত সুনামের সহীত পেশাগত দায়িত্ব পালন করেছেন। তারে মৃত্যুতে পরিবারের লোকজন সহ আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষী শোকাহত।
Leave a Reply