নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গত বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আবদুল মতিন ভূঁইয়া ২০০৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সময়কালে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ, রক্তচাপ, শ্বাসকষ্ট ও ডায়বেটিকের সমস্যাসহ বার্ধক্যজনিত নানারকম রোগে ভুগছিলেন। বুধবার সকালে হঠাৎ তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালেই গত বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। গত শুক্রবার বাদ জুম্মা শহরের দত্তপাড়া ঈদগাহ মাঠে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের নামাজের জানাজায় শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক মন্ত্রী রাজু উদ্দীন আহমেদ রাজু ,বিভিন্ন এমপি ,বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান, ও উপজেলার চেয়ারম্যান ও নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী, নরসিংদী জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ বিভিন্ন নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষ মরহুমের নামাজের জানাজায় অংশগ্রহণ করেছেন।
Leave a Reply