নরসিংদীতে ট্রেনে কাটাপরে অজ্ঞাত নামা ৬০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ ২২ আগস্ট মঙ্গলবার বিকাল ৬ টায় নরসিংদী রেলওয়ে স্টেশনের পশ্চিমে ছোট বটতলা জিরো পয়েন্ট এলাকায় রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে গিয়ে ওই বৃদ্ধ দুর্ঘটনার স্বীকার হয়
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটাপরেন ওই ব্যক্তি। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, ” এখনও আমরা নিহতের পরিচয় শনাক্ত করতে পারিনি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে খবর দেয়া হয়েছে এবং তারা আসার পর প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা যাবে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বৃদ্ধ রেললাইন ধরে হাটার সময় এ দুর্ঘটনার স্বীকার হন।
Leave a Reply