1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নরসিংদীতে ভাষা শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারির উদযাপন - দৈনিক আমার সময়

নরসিংদীতে ভাষা শহীদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় একুশে ফেব্রুয়ারির উদযাপন

মোঃ মনসুর আলী শিকদার
    প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে নরসিংদীর শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নরসিংদীর এমপি, বিএনপি’র যুগ্ন মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ও বিএনপির নেতৃবৃন্দ ও নরসিংদীর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, নরসিংদী সিভিল সার্জন নরসিংদীর জেলা আইনজীবী সমিতি, নরসিংদী প্রেসক্লাব ও রাজনৈতিক বিরোধী দলের জোটের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিগণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ।
এরপর অমর একুশের বইমেলার শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি নরসিংদী সদর-১আসনের  সংসদ  সদস্য ,  বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি  খায়রুল কবির খোকন ,  বইমেলা উদ্বোধনী  অনুষ্ঠানে জেলা প্রশাসক  মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আবদুল্লাহ -আল ফারুক সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ,জেলা বিএনপির অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।জেলা প্রশাসন নরসিংদী কর্তৃক আয়োজিত দিনব্যাপী শহীদদের স্মরণে মোনাজাত ,দোয়া মাহফিল ও সংস্কৃতি সহ ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com