নরসিংদী জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে সাংবাদিক, আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ) নরসিংদী শহরের ব্রাহ্মন্দী এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহুদ্দীনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আমজাদ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নরসিংদী (সদর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
এসময় জেলা বিএনপির সহ সভাপতি হারুনুর রশীদ, খবিরুল ইসলাম, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও যুব দলের সভাপতি মোহসিন হোসাইন বিদ্যুৎ , পিপি অ্যাডভোকেট আব্দুল বাসেত ভূইয়া, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ,জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম, মকবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, শহর জামায়াতের আমীর আজিজুর রহমান এবং সদর আমীর মাহফুজুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধূরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply