প্রচন্ড গরমের কারণে ও পাশাপাশি বিদ্যুতের অতিমাত্রায় লোডশেডিং এর কারণে চার্জার ফ্যানের মূল্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে বিভিন্ন প্রতারক সিন্ডিকেট ব্যবসায়ীরা যার ফলে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।প্রচন্ড গরমে শিশু , যুবক,বয়স্ক, বৃদ্ধসহ সর্বস্তরের মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। প্রচন্ড গরমে মানুষ ঘুমাতে পারছে না ,বিশ্রাম নিতে পারছে না। ভুক্তভোগীগণ বিকল্প উপায় খুঁজতে গিয়ে গতকাল ৬ মে ২৩ ইং সোমবার সন্ধ্যায় নরসিংদীর বিভিন্ন এলাকায় চার্জার ফ্যান কিনতে গেলে বিভিন্ন শোরুমে ঘুরে চার্জার ফ্যান পাওয়া যায়নি। শো রুমে থাকা সেলসম্যান/ ম্যানেজাররা বলছে কোম্পানিগুলো চার্জার ফ্যান দিতে পারছে না। শত শত ক্রেতা চার্জার ফ্যান কিনতে এসে খালি হাতে ফিরে যাচ্ছে। চার্জার ফ্যানের অগ্রিম অর্ডার কোম্পানিতে দেয়া হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত চার্জার ফ্যান পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও চার্জার ফ্যান পাওয়া গেলও মূল্য আগের তুলনায় দ্বিগুণ /তিন গুণ মূল্য বেশি দিয়ে কিনতে হচ্ছে। দুই হাজার টাকার ফ্যান ৪ হাজার টাকায় কিনতে হচ্ছে, ও ৩০০০ টাকার এর ফ্যান ৬০০০ টাকায় কিনতে হচ্ছে। এতে বিভিন্ন জায়গায় চার্জার ফ্যানের কৃত্রিম সংকট দেখা দিয়েছে । দেশের এই বিদ্যুৎ সংকটে ঘন ঘন লোডশেডিং ও তীব্র গরমের কারণে স্বল্প আয়ের ও দরিদ্র, হত দরিদ্র মানুষ গুলো চার্জার ফ্যান কিনতে হিমশিম খাচ্ছে ও গরমে অনেক কষ্ট করছে। আবার কোথাও কোথাও দুই একটি চার্জার ফ্যান পেলেও অতিরিক্ত মূল্য দিয়ে চার্জার ফ্যান কিনতে হচ্ছে ভুক্তভোগী সাধারণ মানুষদের। সুশীল সমাজ বলছেন যে ,ভোক্তা অধিকার বা সরকারের সংশ্লিষ্ট এজেন্সি এ বিষয়ে নজরদারি করলে সিন্ডিকেট প্রতারক ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা লাভের সুযোগ পাবে না।
Leave a Reply