নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইসলাম শেখ (৫২) নামে এক ভ্যান চালক কে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষের লোকজন।
১০ সেপ্টেম্বর( বৃহস্পতিবার) দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বার্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ইসলাম শেখ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত বজলু শেখের ছেলে।
পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে টিপু সুলতান গ্রুপ ও মফিজার শেখের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার চলে আসছিল । তার জেরে বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩ টার দিকে টিপু সুলতান গ্রুপের লোকজন ইসলাম শেখকে কুপিয়ে আহত করে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন ইসলাম শেখ ঘটনাস্থলেই মারা গেছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি দৈনিক আমার সময় পত্রিকার প্রতিনিধি কে বলেন, দুই পক্ষের সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে
Leave a Reply