1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩৯৮ বোতল ভারতীয় ইসকাফ, বিদেশি মদসহ আটক ২ - দৈনিক আমার সময়

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৩৯৮ বোতল ভারতীয় ইসকাফ, বিদেশি মদসহ আটক ২

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

নড়াইলে ডিবি পুলিশের পৃথক দুই অভিযানে ৩৯৮ বোতল ইসকাফ ও পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধারসহ দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধ ভারতীয় মাদক ইসকাফ মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

 

২৪ এপ্রিল (শুক্রবার) বিকাল ৫টার দিকে শহরের শেখ রাসেল সেতু এলাকায় ও রাতে উপজেলার পঙ্কবিলা একালায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আটক ব্যক্তিরা হলেন- যশোরের চৌগাছা উপজেলার সরুপদা গ্রামের ইয়াসিন আলীর ছেলে মাহাবুর রহমান (২৬) এবং নড়াইল সদর উপজেলার পঙ্কবিলা গ্রামের মালোপাড়ার সমর বিশ্বাসের ছেলে মানিক বিশ্বাস (৩২)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে শুক্রবার বিকেলে শহরের শেখ রাসেল সেতু’র ওপর একটি প্রাইভেটকার পেছনের ডালা থেকে বস্তা ভর্তি ৩৯৮ বোতল মাদক ভারতীয় ‘ইসকাফ’ জব্দ করে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। এসময় যশোরের চৌগাছা এলাকার মাহাবুর রহমানকে আটক করে ডিবি পুলিশ ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। এদিন রাতে পৃথক অভিযানে সদর উপজেলার পঙ্কবিলা কালি মন্দিরের সামনে থেকে মানিক বিশ্বাসকে পাঁচ বোতল বিদেশি মদসহ আটক করে ডিবি পুলিশ।

 

নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় আট লাখ টাকা। দুই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com