ঢাকার ধামরাইয়ের কালামপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ করে সরকারী খাস জমি উদ্ধার করেছে
ধামরাই উপজেলার প্রশাসন। ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের কালামপুর বাজার এলাকায়, এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী।
দীর্ঘদিন ধরে কালামপুর বাজার ও ভালুম আতাউর রহমান খান কলেজের সাথে রাস্তার দু’পাশে খাস জমি দখল করে প্রায় শতাধিক অবৈধ দোকানপাট বানিয়ে ব্যবসা করে আসছিল স্থানীয়রা। সড়কের দুপাশে দোকানপাটের জন্য রাস্তাটি সরো হয়ে যাওয়ায় প্রায়ই যানযট লেগেই থাকতো। এতে স্কুল, কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ লোকজনকে ভোগান্তি পোহাতে হতো প্রতিনিয়ত।
গত এক মাস আগে উপজেলা প্রশাসন অবৈধ দোকান উচ্ছেদ করার জন্য নোটিশ প্রদানের পর যে দোকানপাটের মালিকপক্ষ নিজে থেকে কোন ব্যবস্থা গ্রহণ করেনি, তাদের দোকানপাট আজ মঙ্গলবার (২১ নভেম্বর) উপজেলা প্রশাসন এক্সকেভেটর ( ভেকু) দিয়ে অবৈধ দোকানগুলো ভেঙে দেয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন মোহাম্মদ হাই জকী বলেন, পর্যায়ক্রমে অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হবে এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply