1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন - দৈনিক আমার সময়

ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি রাজনীতিতে ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেছেন, দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন। কোনও দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাধাসৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান। দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করবে জনগণ।

সালাহউদ্দিন আহমেদ জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। সব ধর্ম ও বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পুর্নাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি।

এ সময়, সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

পিআর পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে উল্লেখ করে বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com