1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দোহারে পোনা মাছ ধরে বিক্রির অপরাধে ৬ জেলেকে অর্থদন্ড - দৈনিক আমার সময়

দোহারে পোনা মাছ ধরে বিক্রির অপরাধে ৬ জেলেকে অর্থদন্ড

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)
    প্রকাশিত : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
ঢাকার দোহার উপজেলায় মেঘুলা ও বিলাসপুরের পদ্মানদীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে দেশীয় পোনা মাছ ধরে মেঘুলা বাজার ও ধোয়াইর বাজারে পোনা মাছ বিক্রি করার অপরাধে ৬ জেলেকে অর্থদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদ-প্রাপ্তরা হলো- উপজেলার বিলাসপুর ইউনিয়নের কুতুবপুর এলাকার মোকসেদ বেপারীর ছেলে মো. মোসলেম বেপারী(৫৫), লাল মিয়া মোল্লার ছেলে সাহাবুদ্দিন মোল্লা(৪৮), নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া এলাকার সিকিম আলী বেপারীর ছেলে মো. নুরুল হক( ২৮) ও ফরিদপুরের সদরপুর উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের মোসলেম মৃধার ছেলে মো. কামাল মৃধা( ২৮)।
নৌ-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে জেলেরা সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার পদ্মা নদী থেকে মাছ ধরে মেঘুলা বাজারে বিক্রির জন্য নিয়ে আসে। খবর পেয়ে নৌ-পুলিশ অভিযান চালিয়ে ৪ জেলেকে ৩০ কেজি মাছের পোনা সহ আটক করে। পরে দোহার উপজলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মোস্তাফিজুর রহমান আটককৃত ৪ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ৩০ কেজি মাছের পোনা এতিমখানায় বিতরণ করা হয়।
এর আগে রোববার সকালে ধোয়াইর বাজারে পোনা মাছ বিক্রির সময় ২ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মোস্তাফিজুর রহমান তাদের দুই জনকে ৫ হাজার টাকা করে অর্থদ- প্রদান করেন। অর্থদ-প্রাপ্তরা হলো- মানিকগঞ্জের হাতিঘাটা এলাকার মৃত শেখ নুর মোহাম্মদ এর ছেলে শেখ সাহেব আলী(৪৭) ও একই এলাকার মৃত মো. মোহাম্মদ হাচেম এর ছেলে রুবেল হোসেন(৪৭)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com