1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দোহারে পুলিশের অভিযানে ৮ ডাকাত গ্রেফতার - দৈনিক আমার সময়

দোহারে পুলিশের অভিযানে ৮ ডাকাত গ্রেফতার

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ (ঢাকা)
    প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

 ঢাকার দোহার উপজেলার বিলাসপুরে ডাকাতির ঘটানায় ৮ ডাকাতকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন দোহার উপজেলা দক্ষিণ দেবীনগর গ্রামের হানিফের ছেলে সুজন (২০), কুলছড়ি গ্রামের দাদনেরে ছেলে রাকিব (২০), দক্ষিণ রাধানগর গ্রামের লিটনের ছেলে ইমন শেখ (২০), দক্ষিণ দেবীনগর গ্রামের মো. জাহান আলীর ছেলে জাহিদ (২৮), দক্ষিণ রাধা নগর গ্রামের শেখ লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩২), একই গ্রামের বজলুর ছেলে শাকিল (২০), উত্তর দেবী নগর গ্রামের মধুর ছেলে সুরুজ (৩৪), চর কুশাই গ্রামের শামছুর ছেলে নাজমুল (২৫)।

 

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন- অর-রশিদ জানান, গত ১৮ নভেম্বর রাত আড়াইটার দিকে বিলাসপুর ইউনিয়নের দক্ষিণ রাধা নগর গ্রামের খাজার বাজার এলাকার ছন্দু মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ছন্দু মোল্লা বাদী হয়ে দোহার থানায় একটি মামলা করেন। সেই মামলায় গত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আমরা ৮ জন ডাকাতকে গ্রেফতার করি। পরে বুধবার সকালে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করি। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান দোহার থানার ওসি হারুনুর রশিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com